ইউক্রেনে অস্ত্রের 'কৃত্রিম সংকটে' লাভবান রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪

ইউক্রেনে অস্ত্রের 'কৃত্রিম সংকটে' লাভবান হচ্ছে রাশিয়া। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপে বর্তমান ‘বিপর্যয়’ পরিস্থিতি এড়াতে আরও অস্ত্রের আবেদন করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভলোদিমির জেলেনস্কি বলেন ইউক্রেনকে অস্ত্রের কৃত্রিম ঘাটতির মধ্যে রাখা হয়েছে। বিশেষ করে আর্টিলারি ও দূরপাল্লা অস্ত্রের ঘাটতি পুতিনকে সাহায্য করছে। এভাবে চলতে থাকলে ইউক্রেনে বিপর্যয় নিয়ে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন সামরিক সহায়তা আটকিয়ে দেন। যার ফলে ইউক্রেনে অস্ত্রের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।

এই সমস্যা সমাধানের জন্য ভলোদিমির জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন জেলেনস্কি। মার্কিন সামরিক সহায়তা নিয়ে ‘রাজনৈতিক খেলা খেলতে পারেন না’ ট্রাম্প।

জেলেনস্কি সতর্ক করে বলেন, পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনের পাশে না দাঁড়ায় তবে পুতিন আরও ভয়ংকর হয়ে উঠবেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিধ্বস্ত শহর আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে গোলাবারুদের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় শহরটি থেকে তাদের প্রত্যাহার করা হলো।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম