পেট্রোল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮

পেট্রোল রফতানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রুশ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছে। দেশে চাহিদার বাড়ায় মূল্য স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিষেধাজ্ঞা জারির খবরটি প্রথম প্রকাশ করেছিল রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি। পরে তা নিশ্চিত করেছেন উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাকের এক নারী মুখপাত্র। রাশিয়ার বিশাল জ্বালানি খাতের দায়িত্ব থাকে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে আরবিসি বলেছিল, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন। ২১ ফেব্রুয়ারি এক চিঠিতে এই পদক্ষেপের প্রস্তাব দিয়েছিলেন নোভাক।

আরবিসির খবরে বলা হয়েছে, নোভাকের প্রস্তাবে বলা হয়েছিল পেট্রোলজাত পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে দেশের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়ায় গাড়ির মালিক ও কৃষকদের জন্য পেট্রোলের মূল্য সংবেদনশীল বিষয়–বিশেষ করে ১৫-১৭ মার্চ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে কয়েকটি রুশ শোধনাগার ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে।

সেনাদের সাপ্লাই লাইনে ব্যাঘাত সৃষ্টির জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোকে নিশানা করে হামলা চালিয়ে আসছে। তিন বছরে গড়ানো যুদ্ধের অবসানের কোনও ইঙ্গিত এখনও দৃশ্যমান হচ্ছে না। 

তেল, তেলজাত পণ্য ও গ্যাস হলো রাশিয়ার রফতানির বৃহত্তম খাত। দেশটির ১.৯ ট্রিলিয়ন অর্থনীতির বিদেশি মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস তা। এছাড়া এর মাধ্যমে বিশ্বের জ্বালানি রাজনীতিতে দেশটির গুরুত্বপূর্ণ অবস্থানও রয়েছে।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম