কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১০:২৫আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:২৫

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মুলরোনি মারা গেছেন।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  করা একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন তার মেয়ে ক্যারোলিন মুলরোনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য বেশ খ্যাতি অর্জন করেছিলেন ব্রায়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এর আগে, ২০২৩ সালের আগস্টের শেষের দিকে এক্সে করা একটি পোস্টে ক্যারোলিন জানিয়েছিলেন, আগস্টে ব্রায়ানের হৃদযন্ত্রের অপারেশন করা হয়েছিল। এর আগে, গত বছরের শুরুতে প্রোস্টেট ক্যান্সারের জন্য তার চিকিৎসা করা হয়।

১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কানাডার ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রায়ান মুলরোনি। ১৯৮৪ সালে তার নেতৃত্বে পিয়েরে ট্রুডোর লিবারেলদের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করেছিল সেন্টার-রাইট প্রগেসিভ কনজার্ভেটিভস।

পিয়েরে ট্রুডোর ছেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক্সে করা একটি পোস্টে মুলরোনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য চুক্তি ছাড়াও, দ্রব্য ও সেবার ওপর কর আরোপ এবং ম্যাকা লেক অ্যাকর্ড ও শার্লটেটন অ্যাকর্ডের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার করেছিলেন ব্রায়ান।

রাজনৈতিক কর্মজীবনের আগে মন্ট্রিলের একজন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী ছিলেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের