গাজায় বিমান থেকে খাবার ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৪, ০৯:৩৪আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:৩৪

গাজায় প্রথমবারের মতো মার্কিন সামরিক বিমান থেকে খাদ্য ও সরবরাহ ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১ মার্চ) সাংবাদিকদের এই কথা জানান তিনি। গাজায় সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার একদিন পরই এই ঘোষণা এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বাইডেন বলেছিলেন, আগামী দিনে মার্কিন বিমান থেকে সাহায্য ফেলা হবে। তবে ঠিক কবে তা হবে সেটি সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

তবে আশা করা হচ্ছে এয়ারড্রপগুলো চলতি সপ্তাহান্তে শুরু হতে পারে।

এদিকে, জর্ডান এবং ফ্রান্সসহ অন্যান্য দেশগুলো ইতোমধ্যেই গাজায় বিমান থেকে সাহায্য ফেলেছে।

সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমাদের আরও কাজ করতে হবে এবং যুক্তরাষ্ট্র আরও কাজ করবে। এসময় তিনি আরও বলেন, ‘গাজায় সহায়তার প্রবাহ যথেষ্ট নয়।’

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জোর দিয়ে বলেছিলেন, সহায়তা ফেলা ‘একটি টেকসই প্রচেষ্টা’ হয়ে উঠবে। তিনি আরও বলেন, প্রথম এয়ারড্রপে খুব সম্ভবত সামরিক এমআরই বা ‘প্রস্তুতকৃত খাবার’ দেওয়া হবে।

সাংবাদিকদের কিরবি আরও বলছিলেন, ‘এটি একমাত্র এবং শেষ পদক্ষেপ হবে না। গাজায় প্রচুর পরিমাণে সহায়তা পাঠানোর জন্যে একটি সামুদ্রিক করিডোরের সম্ভাবনাও দেখছে যুক্তরাষ্ট্র।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক