রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ভবনে ড্রোন বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১৮:৫২আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৮:৫২

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি আবাসিক ভবনে ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) ড্রোন বিধ্বস্ত হওয়া ভবন থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ রসগভারদিয়া ন্যাশনাল গার্ড । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ড্রোন বিধ্বস্তের প্রভাব উল্লেখ করে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ বলেন, ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন বিস্ফোরণে কোনও ধরনের ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, ভবনের ভেতরে থেকে সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করেননি বেলগোভ। কিন্তু স্থানীয়রা বলছেন, শনিবার সকালে বিকট শব্দ হয়। সেই বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলের ভিডিও চিত্রে দেখা গেছে, বিস্ফোরণে ভবনের জানালা উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বারান্দা এবং বিভিন্ন ধ্বংসাবশেষ ছিন্নভিন্নভাবে পড়ে আছে।

রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হওয়ার কারণে ঘটনাটি ঘটতে পারে। এটি একটি জ্বালানি ডিপোর দিকে যাচ্ছিল। কিন্তু এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম