ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ৩৮টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৩:৩৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৩:৪২

ক্রিমিয়া উপদ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩৮টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী। রবিবার (৩ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা-রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার ফিওডোসিয়া বন্দরে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছে ইউক্রেনীয় এবং রাশিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম।

ফিওডোসিয়ার বাসিন্দাদের উদ্ধৃত দিয়ে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম জানায়, রবিবার স্থানীয় সময় রাত ২টার দিকে সমুদ্রবন্দর এবং একটি তেল ডিপো এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেয়া বিবৃতিতে, কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ঘটনার পর, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্তকারী সেতুতে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।

২০১৪ সালে কিয়েভের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপকে নিজেদের দখলে নেয় রাশিয়া। এরপর গত দুই বছরের যুদ্ধে উপদ্বীপের কৃষ্ণ সাগর সীমান্তবর্তী এলাকা গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে।

কৃষ্ণ সাগরে নৌবহর ব্যবহার করে ইউক্রেনের ওপর দূরপাল্লার হামলা চালায় মস্কো। তবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির দাবি, তার সেনারা কৃষ্ণ সাগরে মস্কোর সামরিক শক্তি হ্রাস করতে সফল হয়েছে।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম