ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
শুক্রবার আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫টি আবাসিক ভবন, স্কুলের চত্বর ও কেন্দ্রীয় শহরের হাসপাতাল।
হামলা থেকে বাদ পড়েনি আঞ্চলিক জরুরি চিকিৎসা পরিচর্যা কেন্দ্রও। এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহ ব্যবস্থাও।








