রমজানকে স্বাগত জানাতে বর্ণিল সাজে লন্ডন

লন্ডন প্রতিনিধি
১০ মার্চ ২০২৪, ১৮:০৯আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৮:০৯

মাহে রমজানকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহর। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে লন্ডনে আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এমন সাজসজ্জা করা হয়েছে। এসব নজরকাড়া স্বাজসজ্জায় অভিভূত পথচারীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) লন্ডনের মেয়র সাদিক খাঁন এই আলোকসজ্জা উৎসবের শুভ সূচনা করেন। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে। 

সরেজমিনে দেখা গেছে, পশ্চিম লন্ডনের লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির কভেন্ট্রি স্ট্রিটে এমন আলোকসজ্জা করা হয়েছে। সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ তারা ও ফানুস দিয়ে করা হয়েছে আলোকসজ্জা। চাঁদের উপর লেখা হয়েছে 'হ্যাপি রামাদান'।

রঙিন বাতির আলোয় জ্বলজ্বল করছে হ্যাপি রামাদান রেখা অর্ধচন্দ্রাকার চাঁদ। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা।

এসময় বেশ কয়েকজন পথচারীর সঙ্গে হলে তারা বলেন, রমজান উপলক্ষে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে ব্রিটেনের অন্যান্য ধর্মীয় বিশ্বাসের মানুষের কাছে রমজানের মহত্ত্ব পৌঁছে যাবে।

এ বিষয়ে নিজের ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে লন্ডনের মেয়র সাদিক খাঁন বলেন, পশ্চিম প্রান্ত আলোকিত করতে রমজানের আলো ফিরে এসেছে। এই দৃষ্টিনন্দন প্রদর্শন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে, লন্ডন সবার জন্য এবং আমরা আমাদের বৈচিত্র্য উদ্‌যাপন করি।

ইতিহাসের প্রথম বারের মতো গতবছর লন্ডনে রমজান উপলক্ষে এমন আলোকসজ্জা করা হয়। দ্বিতীয়বারের মতো এই বছরও আলোকসজ্জা করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম