ওডেসায় ১৫টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৪, ১৬:৩৮আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৬:৪২

ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়ার ছোঁড়া ২৫টি ড্রোনের ১৫টিই গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় রবিবার (১০ মার্চ) রাতে এসব ড্রোন ছোঁড়ে রুশ সেনারা। সোমবার  এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের সামরিক ও আঞ্চলিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ওডেসার কৃষ্ণসাগর বন্দরের আকাশে ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ওডেসা আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, ‘ওডেসা অঞ্চলে রাশিয়ার আরও একটি বড় ধরণের রাত্রিকালীন ড্রোন হামলা। যুদ্ধ দেড় ঘন্টা ধরে চলেছিল।

এসময় তিনি আরও বলেন, ‘বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো জটিল কৌশলের মাধ্যমে কৃষ্ণসাগর থেকে আসা শাহেদ ড্রোনগুলোকে মোকাবিলা করেছে। সেগুলো আবাসিক ভবন এবং শিল্প জেলার মধ্য দিয়ে আসায় বিমান প্রতিরক্ষা কাজ আরও কঠিন হয়ে পড়েছিল।’

কিপার বলেছেন, এ হামলায় একটি অবকাঠামো সুবিধা, একটি প্রশাসনিক ভবন এবং কিছু বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দক্ষিণ ওডেসা অঞ্চল চলতি মাসে এ পর্যন্ত ছয়টি রুশ ড্রোন হামলার শিকার হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার সন্ধ্যার নিয়মিত ভাষণে বলেছিলেন, রাশিয়ান সামরিক বাহিনী মার্চের শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৭৫টি ড্রোন নিক্ষেপ করেছে। সেগুলোর মধ্যে ১৫১টি ড্রোনই ধ্বংস করেছে ইউক্রেন।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম