বেলগোরোডে ইউক্রেনীয় হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৮:৩৬

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলার প্রচেষ্টাকে প্রতিহত করার দাবি করেছে রুশ বাহিনী। শুক্রবার (১৫ মার্চ) এই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার আন্তঃসীমান্তে এ হামলার প্রচেষ্টা চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর  জানিয়েছে।

ইউক্রেনের ব্যর্থ এ প্রচেষ্টার বিষয়টি উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোজিনকা সীমান্তে ৩০ জনের বেশি সেনা মোতায়েনের উদ্দেশ্যে হেলিকপটার নিয়ে এসেছিল ইউক্রেনীয় বাহিনী। তখন রুশ সীমান্তরক্ষী বাহিনী ও সেনারা তাদেরকে প্রতিহত করে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন, এই হামলা প্রচেষ্টার আগে রুশ সীমান্তবর্তী বেলগোরোড ও কুরস্ক অঞ্চলে ক্রেমলিনবিরোধী রুশ সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, কোজিনকা গ্রামে দুইজন নিহত হয়েছেন। এছাড়া অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে, রাশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ শেষ হবে ১৭ মার্চ রবিবার রাত আটটায়।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম