নিরাপত্তা হুমকিতে ওডেসা সফর বাতিল করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৪, ২০:১৬আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২০:১৬

নিরাপত্তাজনিত হুমকি কারণে গত সপ্তাহে ইউক্রেনের ওডেসা সফর বাতিল করেছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। রবিবার (১৭ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে যে, রাশিয়া শ্যাপসের ইউক্রেন সফরের পরিকল্পনা জেনে গেছে। এরপর নির্ধারিত সফর বাতিল করা হয়।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রীর ওডেসা সফরের একদিন পর শ্যাপসের সফর নির্ধারিত ছিল। গ্রিক প্রধানমন্ত্রীর সফরের দিনেই শহরটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, হামলায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছিলেন।

পোল্যান্ড থেকে রাতে ট্রেনে করে ইউক্রেন পৌঁছেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। তার সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডাকিন ও ব্রিটিশ কর্মকর্তাদের একটি ছোট্ট দল। তাদের এই সফরের উদ্দেশ্য ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও যুদ্ধকালীন প্রশাসনের সিনিয়র সদস্যদের সঙ্গে বৈঠক করা।

কিন্তু ৭ মার্চ কিয়েভে পৌঁছালেও শেষ মুহূর্তে ওডেসা সফর বাতিল করেন শ্যাপস। নিরাপত্তাজনিত হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রিটিশ দৈনিক পত্রিকা সানডে টাইমস-এর একজন রিপোর্টার প্রতিনিধি দলে ছিলেন। পত্রিকাটি লিখেছে, ক্রেমলিন শ্যাপসের সফরের পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়েছে বলে গোয়েন্দা আপডেটে জানার পর সফরটি বাতিল করা হয়েছে।

নির্ধারিত তারিখের আগের দিন ক্ষেপণাস্ত্র হামলার কারণে প্রতিরক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর হুমকি তৈরি হয়। পত্রিকাটিকে শ্যাপস বলেছেন, পুতিন নিজেকে বেপরোয়া, নির্দয় ও নির্লিপ্ত হিসেবে হাজির করেছেন। বাস্তবতা হলো তিনি দুজন পশ্চিমা নেতাকে হত্যার কাছাকাছি চলে এসেছিলেন। এটি পরিকল্পিত বা দুর্ঘটনা হোক না কেন, তাতে কিছু যায় আসে না। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সম্প্রতি ইউক্রেন সফরে প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত ওডেসা সফর করেননি।  

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের