ক্রিমিয়ায় দুটি রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১৭:৩০আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:৩০

দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলের কৃষ্ণ সাগরের উপকূলে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবার (২৪ মার্চ) ইউক্রেন জানিয়েছে,  শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগকেন্দ্র বলেছে, ইউক্রেনীয় সশস্ত্রবাহিনী  কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এগুলোর একটি হলো সেনাবহনকারী জাহাজ ইয়ামাল এবং অপরটি যোগাযোগকেন্দ্র আজভ। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের আরও কয়েকটি জাহাজেও হামলা চালানো হয়েছে। তবে হামলায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ভুয়া তথ্যের প্রচার বেড়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন দাবি করেছিল সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। ওই সময়ও রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করেনি।

প্রায় এক বছর আগে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে গিয়েছিল।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের