রফতানি বন্ধ করে বিদ্যুৎ আমদানিতে ঝুঁকছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১৮:৩২আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৮:৩২

জ্বালানি ব্যবস্থায় রাশিয়ার ধারাবাহিক হামলার পর ইউক্রেন বিদ্যুৎ রফতানি বন্ধ করে দিয়েছে। রবিবার (২৪ মার্চ) দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, তারা এখন বিদ্যুৎ আমদানি বাড়িয়ে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় বলেছেন, রবিবারের জন্য ১৪ হাজার  ৯০০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ  আমদানি করা হতে পারে। কোনও রফতানির প্রত্যাশা নাই।

২২  মার্চ রুশ হামলার এক দিন আগে ইউক্রেন ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছিল।  বিপরীতে রফতানি করেছিল  ২ হাজার ১৪৮ মেগাওয়াট।

শুক্রবার রাশিয়া ইউক্রেনের জেনারেটর ও ট্রান্সমিশন স্থাপনায় হামলা চালিয়েছিল। এই হামলার ফলে অনেক স্থানে বড় ধরনের ব্ল্যাকআউট দেখা দেয়। রবিবার সকালেও ইউক্রেনের তিনটি আঞ্চলিক জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনীয় মন্ত্রণালয় বলেছে, রুশরা লভিভ  অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোতে হামলার চেষ্টা করেছিল। এতে সেখানে আগুন লাগে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ  হয়ে যায়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি পর্যালোচনা  করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও বলেছে, রুশ হামলার ফলে কিয়েভ অঞ্চলে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বসতিতে ১৫০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম