ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ২৩:০১আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২৩:০১

রুশ দখলকৃত ক্রিমিয়ার উপকূলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের কাছে সাগরে এটি বিধ্বস্ত হয়। রুশ মনোনীত স্থানীয় গভর্নর এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রেজভোঝায়েভ বলেছেন, উড়োজাহাজের পাইলট নিরাপদ রয়েছেন। তাকে উদ্ধার করা হয়েছে। বেসামরিক কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।

এর আগে রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে বলা হয়েছিল, সেভাস্তোপোলের কাছে রাশিয়ার একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিধ্বস্তের কারণ জানা যায়নি।

২০১৪ সালে ক্রিমিয়ার উপদ্বীপ দখল করে রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে ক্ষেপণাস্ত্র বা সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার দখলকৃত কৃষ্ণসাগর এলাকায় ধারাবাহিক সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। কয়েক দিন আগে ক্রিমিয়ায় কয়েকটি রুশ যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী