খারকিভে রুশ হামলায় নিহত ৬, আহত আরও ১০

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১১:৪৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:৪৫

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হামলায় ৬ বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৬ এপ্রিল) ভোরে এই হামলা করা হয়েছে। টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের জাতীয় পুলিশ বলেছে, হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। ওই পোস্টে শহরের রাস্তায় এবং ভবনের পাশে ছড়িয়ে পড়া আগুনের ছবিও যুক্ত ছিল।

সাসপিলনে পাবলিক টেলিভিশন জানিয়েছে, রুশ এই ড্রোন হামলায় শেভচেনকিভস্কি জেলায় একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে একটি দোকানে আগুন লেগেছে।

দেশটির অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মধ্যরাতের সময় এই হামলাটি হয়েছে।

এর আগে খারকিভে একটি আবাসিক ভবনে এবং শহরের উত্তরে একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিলেন সিনহুবভ। তবে উভয় স্থানে হামলার ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

হামলার পরপরই খারকিভ এবং কিয়েভসহ দেশের অধিকাংশ স্থানে কয়েক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা কার্যকর করা হয়।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। বুধবার শহরটিতে একটি  একটি ড্রোন হামলায় চারজন নিহত হন। এই হামলায় শহরটির অ্যাপার্টমেন্ট ব্লকগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক। বৃহস্পতিবার প্রকাশিত একটি সাক্ষাত্কারে নিউজ আউটলেট পলিটিকোকে তিনি বলেছেন, মে বা জুন মাসে রাশিয়ার করা যে কোনও নতুন হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খারকিভকে দেখেছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম