দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রুশ হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১৪:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৪:১৪

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গুলিয়াইপোল গ্রামে রুশ সেনাবাহিনীর হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রবিবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ফেডোরভ বলেছেন, দুই পুরুষ এবং এক মহিলা তাদের নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন। ওই বাড়িতে শেল হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী।

তিনি বলেন, স্ব-চালিত একাধিক রকেট লঞ্চার দিয়ে গ্রামটিতে গোলাবর্ষণ করেছে রাশিয়ার বাহিনী।

রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইনে রকেট, ড্রোন ও কামান দিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।

ইউক্রেন যুদ্ধের ৭৭৪ তম দিন চলছে। এদিন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর হামলা চালিয়ে রাশিয়ার ১৭টি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। 

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছিলেন যে, রাশিয়া দূরপাল্লার বোমা হামলা চালিয়ে গেলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম