রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর আহ্বান আইএইএর

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১০:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৩:৫০

ইউক্রেনের জাপোরিজ্জিয়া বিদ্যুৎ কেন্দ্রে নতুন ড্রোন হামলা বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। রবিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে রাশিয়া ও ইউক্রেনকে এ ধরনের পারমাণবিক কেন্দ্রে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, পারমাণবিক নিরাপত্তাকে বিপন্ন করে.. এমন ধরনের কাজ থেকে উভয় পক্ষকে বিরত থাকার আহ্বান জানাই।

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় রবিবার ড্রোন হামলা তিনজন নিহত হওয়ার পরপরই এমন সতর্কতা জানানো হলো।

এর আগেও, এ ধরনের হামলার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে (আইএইএ) ।

রাশিয়া বলেছে, হামলার পিছনে ইউক্রেন ছিল। ইউক্রেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম। ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পরপরই এর দখল নেয়।

জাপোরিজ্জিয়া প্ল্যান্টে ড্রোন হামলার শারীরিক প্রভাব নিশ্চিত করেছে আইএইএর বিশেষজ্ঞদের একটি দল।

রবিবারের এ হামলাকে বেপরোয়া ও পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলেছেন রাফায়েল গ্রোসি।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম