কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৩:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৩:৫২

ডেনমার্কের কোপেনহেগেনের একটি ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। এটি রাজধানীর সবচেয়ে আইকনিক ভবনগুলোর মধ্যে অন্যতম। আগুনে ভবনটির চূড়াটি পুড়ে ছাদের ওপর ধসে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যমের লাইভ ভিডিওতে আগুনের হাত থেকে বাঁচতে লোকজনদের ভবনটি থেকে দূরে সরে যেতে দেখা গেছে। এসময় তাদের হাতে বড় বড় পেইন্টিং ছিল।

ঐতিহাসিক এই ভবনের চূড়াটি দেখতে চারটি ড্রাগনের প্যাচানো লেজের মতো ছিল। এটি সংস্কার করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রতিবেদনটিতে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু বলা হয়নি।

ডাচ রেনেসাঁ শৈলীর এই ভবনটিতে এখন আর ডেনিশ স্টক এক্সচেঞ্জ নেই। তবে ডেনিশ চেম্বার অব কমার্সের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয় এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেম্বার অব কমার্স জানিয়েছে, ‘আমরা একটি ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়েছি। এক্সচেঞ্জ ভবনে আগুন লেগেছে।’

কোপেনহেগেন পুলিশ জনসাধারণকে শহরের ভিতরের গাড়ি চালানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

/এএকে/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি