ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ

রোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ১৮:৫০আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:৫০

ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণে রোমানিয়ায় প্রশিক্ষণকেন্দ্রে আরও তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর করবে নেদারল্যান্ডস। বুধবার (১৭ এপ্রিল) এই যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে। এই প্রশিক্ষণকেন্দ্রে ইউক্রেনের পাইলট ও ক্রুদের বিমান চালনা ও রক্ষণাবেক্ষণের কাজ শেখানো হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহে আন্তর্জাতিক জোটের মূল শক্তি নেদারল্যান্ডস। চলতি গ্রীষ্মের পর ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র কিয়েভকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে পারে। পাইলট ও ক্রুদের প্রশিক্ষণ শেষে এগুলো সরবরাহ করা হবে।

ইতোমধ্যে গত বছর নভেম্বর থেকে প্রশিক্ষণের জন্য আটটি এফ-১৬ দিয়েছে নেদারল্যান্ডস। দেশটি ইউক্রেনকে ১৮টি যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি ইউক্রেনে ব্যবহারের জন মোট ২৪টি যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রথম বিমান দিতে পারে দেশটি।

গত বছর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিমান সরবরাহের চুক্তিকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু মার্কিন কর্মকর্তারা একান্ত আলাপে বলছেন, প্রশিক্ষণ শেষে রণক্ষেত্রে যখন এসব যুদ্ধবিমান মোতায়েন করা হবে তখন আর এগুলো যুদ্ধ বদলে দেওয়ার মতো হবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে বলেছেন, এফ-১৬ যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করবে না। রাশিয়ার বাহিনী এগুলো ভূপাতিত করবে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের