জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ১২:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৭

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ এপ্রিল) পোল্যান্ডে সন্দেহভাজন ওই ব্যক্তি গ্রেপ্তার করা হয়। পোলিশ এবং ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, রুশ গোয়েন্দা সংস্থাকে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলে তিনি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছেন।

এক বিবৃতিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে শুধু পাওয়েল নামের সম্বোধন করেছে পোল্যান্ডের জাতীয় প্রসিকিউটরের কার্যালয়। তবে বিবৃতিতে ওই ব্যক্তির বিষয়ে আরও বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

অভিযুক্ত ওই ব্যক্তি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সরাসরিভাবে জড়িত রুশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তাদেরকে ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের রজেসো-জাসিওনকা বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত ছিলেন।

ইউক্রেনে আন্তর্জাতিক সামরিক এবং মানবিক সহায়তা সরবরাহের প্রবেশদ্বার এই বিমানবন্দর। এটি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই বিমানবন্দ ইউক্রেনের ভেতরে ও ইউক্রেনের বাইরে ভ্রমণকারী আন্তর্জাতিক নেতা ও সাহায্য কর্মীদের সেবা দিয়ে থাকে। জেলেনস্কিও প্রায়ই এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তার আট বছরের কারাদণ্ড হতে পারে।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। এর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ-স্প্যানিশ দ্বৈত নাগরিকসহ বেশ কয়েকজনকে পোল্যান্ডে গ্রেপ্তার করা হয়।

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে প্রতিবেশী দেশ ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে ব্যাপক সমর্থন দিয়ে আসছে পোল্যান্ড।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম