স্ত্রী ছেড়ে গেলে ২০০ যাত্রীসহ বিমান ধ্বংসের হুমকি পাইলটের!

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৬, ২০:৫১আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:৫১

বিমানে আছেন ২০০জন যাত্রী। টেক-অফের আর মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় বিমানের পাইলট স্ত্রীকে হুমকি দিলেন, স্ত্রী যদি তাকে ছেড়ে চলে যান, তাহলে ২০০ যাত্রীসহ বিমানকে ধ্বংস করে ফেলবেন!  সোমবার ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের এনডিটিভির এক খবরে এমন চাঞ্চল্যকর কথা জানা গেছে।
জার্মান পাইলট আন্ড্রিয়াজ লুবিজ আল্পসে ১৪৯জন যাত্রীসহ বিমান ধ্বংসের দুই মাস আগে এ ঘটনা ঘটে।
খবরে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে পাইলটের বয়স ৪০ বলে উল্লেখ করা হয়েছে। ইতালির রোম-জাপান ফ্লাইটের বিমানের পাইলট তিনি। ঘটনাটি অবশ্য সম্প্রতি ঘটেনি। গতবছর জানুয়ারিতে এ ঘটনা ঘটে। পাইলটের স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার কথা বলার পর এক ক্ষুদে বার্তায় বিমান ধ্বংসের হুমকি দেন তিনি। এতে পাইলট নিজেসহ বিমানের সব যাত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন।
এই বার্তা পাঠানোর পর বিমানের অপর পাইলট দায়িত্ব নেন। বিমানের যাত্রীদের বিষয়টি জানানো হয়নি। এতদিন বিষয়টি গোপন ছিল বলেও খবরে উল্লেখ করা হয়।
স্ত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে এই পাইলটের বিরুদ্ধে। ওই ঘটনার পর পাইলটকে বহিষ্কার করা হয় এবং তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়।  সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ