নতুন রুশ প্রতিরক্ষামন্ত্রী বেলোসভ সম্পর্কে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৪, ১৭:০৭আপডেট : ১৩ মে ২০২৪, ১৮:২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একজন প্রতিরক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করেছেন। তিনি হলেন বেসামরিক ব্যক্তি আন্দ্রেই বেলোসভ। সাবেক একজন উপ-প্রধানমন্ত্রী বেলোসভ অর্থনীতি বিশেষজ্ঞ। ক্রেমলিনের তথ্যমতে, দুই বছরের বেশি সময় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার জায়গায় ভারপ্রাপ্ত প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১২ মে) রাতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্টের এক ডিক্রির মাধ্যমে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হলেও শোইগুকে পাঠানো হচ্ছে অন্য দায়িত্বে। তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন পুতিন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বেলোসভ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে:

১৯৮১ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে মর্যাদার সঙ্গে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক পাস করেছেন বর্তমানে ৬৫ বছর বয়সী বেলোসভ। তার পুরো নাম হলো আন্দ্রেই রেমোভিচ বেলোসভ।

২০০০ সালে বেলোসোভকে রাশিয়ার প্রধানমন্ত্রীর কর্মী নন এমন একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ছয় বছর পর তিনি উপমন্ত্রী হিসেবে অর্থ মন্ত্রণালয়ে যোগ দেন। ২০০৮-২০১২ সাল পর্যন্ত তিনি সরকারের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগের পরিচালক ছিলেন। এই বছরগুলোতে পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

২০১২ সালে তাকে অর্থমন্ত্রী করা হয়। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত বেলোসভ রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ছিলেন। ২০২০ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। ২০২০ সালে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হলে স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

২০১৭ সালে রুশ সংবাদমাধ্যম আরবিসি’র প্রতিবেদন অনুসারে, ডিজিটাল অর্থনীতি ও ব্লকচেইন যে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, তা পুতিনকে যে কয়জন কর্মকর্তা বুঝিয়েছেন, তাদের একজন হলেন বেলোসভ।

২০২৩ সালে আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রুশ কর্মকর্তা বলেছিলেন, আমি বলতে পারি যে সার্বভৌমত্ব থাকা একটি দেশের তাৎপর্য অবশ্যই নিজের অধিকারে থাকা উচিত। আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি? এটি অর্জন বা পরিচয়ের পুনর্জন্ম ছাড়া আমাদের দেশের বিকল্প নেই। 

আরবিসির মতে, তরুণ বয়সে তিনি সাম্বো ও কারাতে চর্চা করেছেন, কিন্তু সেনাবাহিনীতে কখনও যোগ দেননি। তাকে পুতিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

বেলোসভ সম্পর্কে ক্রেমলিন মুখপাত্র বলেছেন, একজন বেসামরিক অর্থনীতিবিদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া নিঃসন্দেহে নতুন আবিষ্কার। 

রাশিয়ার অর্থনীতিকে চলমান যুদ্ধের প্রচেষ্টার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে একতাবদ্ধ করতেই পুতিনের এই উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা দুই বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি এখন বেশ বেকায়দায় রয়েছে। যুদ্ধে অর্থায়নের জন্যও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যাপ্ত বাজেট থাকা দরকার। এটাও এই সিদ্ধান্ত গ্রহণে একটা কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান