রাশিয়ার ছোড়া ৭টি ক্ষেপণাস্ত্র ও ৩২টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৪, ১২:৪৭আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৪৭

রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র এবং ৩২টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (৩০ মে) রাতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমান বাহিনীর ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়া মোট ৫১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। রুশ বাহিনী সেগুলো ‘ইউক্রেনের সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন কমান্ডার। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি।

একটি পৃথক বিবৃতিতে পূর্ব ইউক্রেনের খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, গত রাতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গোলাবর্ষণ করা হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

অন্যান্য বেসামরিক এবং সামরিক কর্তৃপক্ষ হামলায় সৃষ্ট হতাহতের এবং ধ্বংসের খবর জানায়নি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম