নাশকতায় রুশ সংশ্লিষ্টতার সন্দেহের জের, ইউরোপজুড়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৪, ১৮:২৪আপডেট : ৩০ মে ২০২৪, ১৮:২৪

ইউরোপের বিভিন্ন দেশে যেসব নাশকতার ঘটনা ঘটছে তার সাথে রাশিয়ার সংযোগ থাকতে পারে বলে মনে করছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা। এটা রুশ যুদ্ধের নতুন কৌশল হতে পারে বলে ধারণা তাদের। ফলে ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বিশ্ববিখ্যাত ও জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড আইকেইএ এর স্টোর রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছিলেন, এটি কোনও বিদেশি নাশকতার কাজ হতে পারে।

লন্ডনে ইউক্রেনের সঙ্গে সংযুক্ত একটি বাণিজ্যিক ভবনেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া গত ১২ মে পোলান্ডের রাজধানী ওয়ারশ এর একটি বড় শপিং সেন্টারে হঠাৎ আগুন ধরে যায়। গত মাসে জার্মানির বাভারিয়ায় একটি সামরিক ঘাঁটিতে নাশকতা ও হামলা চালানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ দুই জার্মান-রাশিয়ান নাগরিককে আটকও করা হয়। এই মাসেই ফ্রান্সের রাজধানী প্যারিসের হলোকাস্ট স্মৃতিসৌধের দেয়ালে লাল রং দিয়ে পেইন্ট করা হাতের চিহ্ন দেখা যায়, যা ফ্রান্সে নাৎসি দখলের সময় ইহুদি রক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো।

প্যারিসে স্মৃতিসৌধের দেয়ালে লাল-হাতের চিহ্ন। ছবি: দ্য গার্ডিয়ান।

এসব ঘটনায় রাশিয়া জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। যদিও এই ঘটনাগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত-এমন কোন প্রমাণ তাদের হাতে নেই। তারপরও গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, ইউরোপের দেশগুলোকে অস্থিতিশীল করতে এসব ঘটনায় মস্কোর হাত থাকতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই ইউরোপের দেশগুলো কিয়েভকে সমর্থন দিয়ে আসছে।

গোয়েন্দা সংস্থাগুলোর মতে, বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে নাশকতাকারীরা একে অপরের সঙ্গে সহজেই যুক্ত হতে পারে। অর্থের বিনিময়ে তারা যে কোন ধরনের নাশকতা যেখানে –সেখানে চালাতে পারে।

এসব ঘটনার পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার ব্রাসেলসে, ডাচ প্রতিরক্ষা মন্ত্রী, কাজসা ওলংগ্রেন বলেছেন, ন্যাটো দেশগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে রাশিয়া, যা ইইউ সদস্য দেশগুলোকে দুর্বল করে তুলছে।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গও সতর্কতা বাড়ানোর বিষয়টিতে জোর দিয়েছেন।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান