আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৪, ১৫:২১আপডেট : ০১ জুন ২০২৪, ১৫:২১

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর ফলে দেশটির পাঁচটি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১ জুন) ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছেন, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত এই নিয়ে ষষ্ঠবারের মতো ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোয় ব্যাপক হামলা চালালো রুশ বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনারগো আরও বলেছেন, পূর্ব ডোনেটস্ক, দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশের কেন্দ্র ও পশ্চিমে অবস্থিত যথাক্রমে কিরোভোহরাদ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে তারা।  

ইউক্রেনের বিমান কমান্ডার জানিয়েছেন, রাশিয়ার নিক্ষেপ করা ৫৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৫টি এবং ৪৭টি ড্রোনের মধ্যে ৪৬টিই ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।

মার্চ মাস থেকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। ফলে দেশটির তাপ ও ​​জলবিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে আছে। এছাড়া ব্যাপকভাবে তাদেরকে বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, যা প্রায় কিয়েভের জন্য অসাধ্য হয়ে উঠেছে।

কিয়েভের বিদ্যুৎবিচ্ছিন্ন এক মেট্রো স্টেশন। ছবি: রয়টার্স।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারী জ্বালানি শক্তি উৎপাদনকারী সংস্থা-ডিটিইকে বলেছে, রুশ হামলায় তাদের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে চালানো এসব হামলা নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

সম্প্রতি উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলকে রক্ষা করতে রাশিয়ার ভূখণ্ডে তাদের অস্ত্র ব্যবহার করতে ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও অন্য ইউরোপীয় দেশগুলোও রাশিয়ার অভ্যন্তরে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতির ইঙ্গিত দিয়েছে। এরপরই সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রুশ বাহিনী।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম