আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাদী হতে চায় স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৪, ১৭:২৮আপডেট : ০৬ জুন ২০২৪, ১৭:২৮

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় বাদী হতে চায় ইউরোপীয় দেশ স্পেন। বৃহস্পতিবার (৬ জুন) এই ঘোষণা দিয়েছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জানুয়ারিতে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এই মামলার শুনানিতে ইতোমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসেবে দুটি আদেশ দিয়েছে। যদিও ইসরায়েল তা অগ্রাহ্য করে যাচ্ছে।

এর আগে কলম্বিয়া, মিসর ও তুরস্ক আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেছেন, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়া।

এই ঘোষণার এক সপ্তাহ পূর্বে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছিল। দেশটি দাবি করেছিল, এর মাধ্যমে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। দেশগুলো থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল ইসরায়েল।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম