রাশিয়ার ৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৮টি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৪:৪১আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬:১৭

রাশিয়ার নিক্ষেপ করা ৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪৮টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। শুক্রবার (৭ জুন) ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাতভর তাদের নয়টি অঞ্চলে অন্তত ৫৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গভর্নর জানিয়েছেন, কিয়েভে ড্রোন ও কেএইচ-১০১ ও কেএইচ-৫৫৫ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কিয়েভের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায়। শুক্রবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, হামলায় অন্তত তিনটি আবাসিক ভবনের জানালা ভেঙে গেছে। এছাড়া একটি দোকান ও একটি পোস্ট অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

গভর্নর বলেন, ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

কিরোভোহরাদের গভর্নর বলেছেন, ইউক্রেন সামরিক বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে হামলায় তার অঞ্চলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

খমেলনিটস্কি গভর্নরও কোনও ক্ষয়ক্ষতির কথা জানাননি। তবে রুশ বিমান বাহিনী তার অঞ্চলের ১১টি লক্ষ্যবস্তুতে গুলি করেছে বলে দাবি করেছেন তিনি।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ ওডেসা অঞ্চলে সাতটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। খেরসন অঞ্চলে তিনটি এবং মাইকোলাইভ অঞ্চলে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব হামলায় ইউক্রেনের কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

এই বসন্তে রাশিয়া ক্রমবর্ধমানভাবে ইউক্রেনের শক্তি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্মিলিত আক্রমণ চালানো শুরু করেছে। এতে দেশটির বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইউক্রেনজুড়ে প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী