রুশ নিয়ন্ত্রিত ডনেস্ক ও খেরসনে ইউক্রেনীয় হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৪, ২৩:০২আপডেট : ০৯ জুন ২০২৪, ২৩:০২

রাশিয়ার দখলকৃত ডনেস্ক ও খেরসনের একাংশে ইউক্রেনীয় হামলায় দুই বেসামরিক নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) স্থানীয় রুশপন্থি কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খেরসনের দক্ষিণাঞ্চলের রুশপন্থি গভর্নর ভ্লাদিমির সালডো বলেছেন, নভো মাইয়াচকা শহরে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত ও অপর এক নারী আহত হয়েছেন।

ডনেস্কে রুশপন্থি মেয়র আলেক্সেই কুলেমজিন বলেছেন, একটি ড্রোন থেকে বিস্ফোরক ফেলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে রুশপন্থি কর্মকর্তাদের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শুক্রবার রুশ নিয়ন্ত্রিত খেরসন ও লুহানস্ক অঞ্চলের একাংশে দুটি পৃথক হামলায় অন্তত ২৫ বেসামরিকের মৃত্যু হয়েছে। রুশ মনোনীত কর্মকর্তারা হামলাগুলোর জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

২০২২ সালে প্রতিবেশী ইউক্রেনে রুশ সেনাদের হামলার পর ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার হামলায় হাজার হাজার বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধটি এখন তৃতীয় বছরে গড়িয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম