জাতিসংঘের শিশু হত্যাকারীর তালিকায় ইসরায়েল, হামাস ও সুদানি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ১৩:০৫আপডেট : ১২ জুন ২০২৪, ১৪:০৮

ইসরায়েলের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ এবং সুদানের বিদ্রোহী দলগুলোর নাম জাতিসংঘের কালো তালিকায় রাখা হয়েছে। ২০২৩ সালে শিশুদের ওপর করা সহিংসতার দায়ে তাদের নাম তালিকাভুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার (১২ জুন) শিশুদের বিরুদ্ধে লঙ্ঘন বিষয়ক অপরাধীদের একটি বার্ষিক বৈশ্বিক তালিকায় তাদের নাম যুক্ত করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রয়টার্সের দেখা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে, স্কুল ও হাসপাতালে হামলার জন্য ইসরায়েল ও সুদানের সশস্ত্র বাহিনী এবং শিশুদের অপহরণের জন্য হামাস ও ইসলামিক জিহাদের নিন্দা করেছেন গুতেরেস।

গত বছরের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স। শিশুদের নিয়োগ ও ব্যবহার, ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে হামলার জন্য তাদের নামও তালিকায় রাখা হয়।

শিশু ও সশস্ত্র সংঘাতের জন্য গুতেরেসের দূত ভার্জিনিয়া গাম্বা সংকলিত এই প্রতিবেদনে ছয়টি গুরুতর সহিংসতার কথা বলা হয়েছে। সেগুলো হলো, হত্যা ও বিকলাঙ্গ করা, যৌন সহিংসতা, অপহরণ, শিশুদের নিয়োগ ও ব্যবহার, সাহায্য প্রবেশে অস্বীকার এবং স্কুল ও হাসপাতালে হামলা।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে গুরুতর লঙ্ঘন বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। আর হত্যা ও বিকলাঙ্গের ঘটনার সংখ্যা বিস্ময়করভাবে ৩৫ শতাংশ বেড়েছে।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মিয়ানমার, সোমালিয়া, নাইজেরিয়া এবং সুদানে সর্বোচ্চ সংখ্যক গুরুতর লঙ্ঘনের ঘটনা নিশ্চিত করা হয়েছে।’

ইউক্রেনে শিশুদের হত্যা ও বিকলাঙ্গ করা এবং স্কুল ও হাসপাতালে হামলার জন্য রুশ সশস্ত্র বাহিনী ও সহযোগী গোষ্ঠীগুলোকে গত বছর এ তালিকায় যুক্ত করা হয়। এ বছরও গোষ্ঠীগুলো তালিকায় রয়ে গেছে।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে রাশিয়ার জাতিসংঘ মিশন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর থেকেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের