ইতালিতে অভিবাসী নৌকাডুবি: আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৪, ১৪:২৯আপডেট : ২২ জুন ২০২৪, ১৪:৩২

ইতালিতে অভিবাসী নৌকাডুবির ঘটনায় আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন দেশটির উপকূলরক্ষীরা। শুক্রবার (২১ জুন) দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলের একটি অভিবাসী নৌকা থেকে সেগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার দাতব্য সংস্থাগুলো জানিয়েছিল, সম্ভবত তুরস্ক থেকে যাত্রা করা একটি নৌকায় আগুন ধরে গেলে ইতালির ক্যালাব্রিয়ার প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে এটি ধ্বংস হয়।

কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ, উপকূলরক্ষীদের নৌকা দাতিলো ও করসি থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান অভিযান শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মোট ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

দাতব্য সংস্থাগুালো বলেছিল, নৌকাডুবির পর সমুদ্র থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছিলেন উপকূলরক্ষীরা। তখন এক নারীর মৃতদেহ উপকূলে নিয়ে আসা হয়। ৬০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের তথ্য মতে, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২৩ হাজার ৫০০ জনেও বেশি অভিবাসী মারা যাওযার বা নিখোঁজ হওয়ার ঘটনা নথির্ভূক্ত করা হয়েছে।

উপকূলরক্ষীরা জানিয়েছেন, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের বিমানগুলো অনুসন্ধান অভিযানে সহযোগিতা করেছে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম