রাশিয়ার দাগেস্তানে উপাসনালয়ে বন্দুকধারীদের হামলা,  নিহত ৬ পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪, ০১:১২আপডেট : ২৪ জুন ২০২৪, ০২:৩২

রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে বন্দুকধারীদের হামলায় ৬ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবারের (২৩ জুন) এই হামলায় আরও ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা। দারবেন্ট ও মাখাচকালা শহরে একটি সিনাগগ, দুটি গির্জা এবং একটি পুলিশ চেকপয়েন্টে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় একজন রুশ অর্থোডক্স পুরোহিতও নিহত হয়েছেন এবং দুই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।

হামলাকারীদের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে জঙ্গিদের হামলার শিকার হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একটি তদন্ত শুরু করেছে রাশিয়া তদন্তকারী কমিটি।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের