ফ্রান্সে গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে ম্যাক্রোঁর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৯:৪২আপডেট : ২৫ জুন ২০২৪, ২১:৫৬

ফ্রান্সে গৃহযুদ্ধের বিষয়ে সতর্ক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (২৪ জুন) প্রকাশিত একটি পডকাস্ট পর্বে তিনি বলেন, নির্বাচনে যদি উগ্র ডানপন্থি বা উগ্র বামপন্থিরা বিজয়ী হয় তবে ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হবে। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ওই পডকাস্টে ম্যাক্রোঁ বলেছেন, পার্লামেন্টের নির্বাচনি দৌঁড়ে এগিয়ে থাকা দল ন্যাশনাল র‍্যালি (আরএন) পার্টি এবং বামপন্থি দল নিউ পপুলার ফ্রন্ট কোয়ালিশন উভয়েই ফ্রান্সে ‘গৃহযুদ্ধ’র ঝুঁকি তৈরি করছে৷

‘জেনারেশন ডু ইট ইউরসেল্ফ’ নামক পডকাস্টের একটি পর্বে ম্যাক্রোঁ বলেছিলেন, আরএন পার্টির নির্বাচনি ইশতেহার এবং অপরাধ ও অভিবাসন ভীতি মোকাবিলায় তাদের দেওয়া সমাধানগুলো ‘বৈষম্য বা বিভাজন’র উপর ভিত্তি করে।

তিনি বলেন, ‘আমি মনে করি, অতি ডানপন্থিদের দেওয়া এই সমাধানগুলো একেবারেই প্রশ্নের উর্ধ্বে। কেননা, এটি মানুষকে তাদের ধর্ম বা উৎসের ওপর ভিত্তি করে শ্রেণীতে আবদ্ধ করছে, যা ফ্রান্সে বিভাজন ও গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

চরম বামপন্থি পার্টি ফ্রান্স আনবোড (এলএফআই) কে নিয়েও একই ধরনের সমালোচনা করেছেন ম্যাক্রোঁ। এটি নিউ পপুলার ফ্রন্ট কোলয়ালিশনের অংশ।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক