আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ১২:২২আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২:২২

আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৮৯ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে মৌরিতানিয়ার কোস্টগার্ড। যাত্রী বোঝাই নৌকাটি সোমবার (১ জুলাই) মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবে গিয়েছিল। পাঁচ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও কয়েক ডজন এখনও নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন।

জীবিতরা বলছেন, ডুবে যাওয়া নৌকাটি একটি ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা ছিল। গত সপ্তাহে এটি সেনেগাল-গাম্বিয়া সীমান্ত এলাকা থেকে ১৭০ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পথিমধ্যেই মৌরিতানিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে এসে এটি ডুবে যায়।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে অভিবাসীদের জন্য একটি মূল ট্রানজিট পয়েন্ট মৌরিতানিয়া। গত বছর দেশটি থেকে হাজার হাজার নৌকা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছে।

বিপজ্জনক এই রুটের সবচেয়ে সাধারণ গন্তব্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।

স্প্যানিশ সরকার বলেছে, গত বছর প্রায় ৪০ হাজার মানুষ সেখানে পৌঁছেছিল, যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণ।

ইউরোপে যেতে মরিয়া অভিবাসীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় ভ্রমণ করে।

দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের অনুমান, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৫ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক