৬৩০ ভোটে হারলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৮:৫৪

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস নির্বাচনি পরাজয়ের মুখে পড়েছেন। শুক্রবার (৫ জুলাই) ঘোষিত ফলাফলে পূর্ব ইংল্যান্ডের নরফোক সাউথ ওয়েস্ট আসনে ৬৩০ ভোটে হেরেছেন। লেবার পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়ে তিনি পার্লামেন্টের আসন হারালেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালে মাত্র ৪৯ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিজ ট্রাস। ২০১৯ সালের নির্বাচনে তিনি ২৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু এবার তিনি হেরে গেলেন লেবার পার্টির টেরি জেরমির কাছে।

স্থানীয় সময় সকাল সাতটার কিছু পর ট্রাসের পরাজয়ের ঘোষণা আসে। ২০১০ সাল থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করা ট্রাস মঞ্চে উঠতে কিছুটা সময় নেন। কিছুক্ষণ অপেক্ষায় ছিলেন অপর প্রার্থীরা। তিনি কোনও বক্তব্য না দিয়েই মঞ্চ ত্যাগ করেন।

পরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাস বলেছেন, আমরা কনজারভেটিভরা জনগণের চাহিদা অনুসারে পর্যাপ্ত কাজ করতে পারিনি।

এই ব্যর্থতায় তার নিজের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, আমি এর অংশ ছিলাম। এটি সম্পূর্ণ সত্য।

এদিকে, ঋষি সুনাক উত্তর ইংল্যান্ডে তার আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবে সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসন, থেরেসা মে ও ডেভিড ক্যামেরনের আসনগুলো লেবার ও লিবারেল ডেমোক্র্যাটদের দখলে গেছে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের