গাজা হামলার জন্য বাইডেনকে দোষারোপ করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৪, ২২:১৬আপডেট : ১২ জুলাই ২০২৪, ০০:৪৭

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার (১০ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনে নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে এরদোয়ান গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নৃশংস হত্যা, হাসপাতাল, সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলার কথা তুলে ধরেন।

এরদোয়ান বলেন, যদিও মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে তারপরও তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারা ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্তে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে? এটাই আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না।

গাজা হামলায় ইসরায়েল ক্রমাগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্ক বারবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করেছে। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে। হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। ইসরায়েলকে সমর্থনের জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের