আপসানাসহ লেবার পার্টির ৭ এমপি বরখাস্ত

লন্ডন প্রতিনিধি
২৪ জুলাই ২০২৪, ১৭:৪৬আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:৪৬

যুক্তরাজ্যের পপলার ও লাইম হাউজের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগমসহ ক্ষমতাসীন লেবার পার্টির সাত এমপিকে বরখাস্ত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেওয়ায় দল থেকে তাদের ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টে বেনিফিট দুই সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাবটি ৩৬৩-১০৩ ভোটে পরাজিত হয়। এই প্রস্তাব পাস হলে দুই সন্তানের বেশি সব অভিভাবকরা ইউনিভার্সেল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতেন।

আপসানাসহ সাময়িক বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে রয়েছেন সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্যার কিয়ারের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী রেবেকা লং-বেইলি, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, ইমরান হোসেন ও জারাহ সুলতানা। পর্যালোচনা করার আগে তারা এখন ছয় মাসের জন্য স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসবেন।

তবে স্যার কিয়ার স্টারমার নিজ দলের সাতজন এমপিকে বরখাস্ত করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে সমালোচনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

বরখাস্তের প্রতিক্রিয়ায় এমপি আপসানা ও জারা সুলতানা তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তারা ন্যায়ের পক্ষে আছেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম