মস্কোতে সিরিয়ার আসাদের সঙ্গে পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ১৩:৪৯আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৩:৫৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে প্রেসিডেন্টের প্রেস সার্ভিস জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

বৈঠকে পুতিন আসাদকে বলেন, এই অঞ্চলের সার্বিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে আপনার মতামত জানতে আমি খুবই আগ্রহী। দুঃখজনকভাবে, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এটি সরাসরি সিরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

ক্রেমলিন জানায়, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হয়েছিল।

আসাদ রুশ দোভাষীদের মাধ্যমে পুতিনকে বলেন, আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের সামগ্রিক ঘটনাবলি এবং বিশেষত ইউরেশিয়ান অঞ্চলে যা ঘটছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

আসাদ আরও বলেছেন, আমাদের আজকের বৈঠক এই ঘটনাগুলোর অগ্রগতি, সম্ভাব্য ভবিষ্যৎ এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম