রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ২৩:১৭আপডেট : ২৬ জুলাই ২০২৪, ২৩:১৭

রাশিয়ার এক সাবেক উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) তাকে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি গ্রেফতার করেছে। দেশের সামরিক শীর্ষকর্তাদের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

প্রায় ১৫ বছর ধরে সামরিক সরবরাহ ব্যবস্থাপনার উপ-প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন দিমিত্রি বুলগাকভ। শুক্রবার তাকে এফএসবি গ্রেফতার করে। পরে তাকে মস্কোর কুখ্যাত লেফোর্তোভো কারাগারে পাঠানো হয়।

ইউক্রেনে ক্রেমলিনের আক্রমণের প্রথমদিকে রুশ সেনাবাহিনীর সরবরাহজনিত ব্যর্থতার জন্য বুলগাকভকে ব্যাপকভাবে দায়ী করা হয়েছিল। এতে সেনারা পর্যাপ্ত সরবরাহ না পেয়ে মস্কোর অগ্রগতি ব্যাহত হয়েছিল।

বুলগাকভ রাশিয়ার সর্বোচ্চ সম্মান হিরো অব রাশিয়াসহ বেশ কয়েকটি শীর্ষ সামরিক ও বেসামরিক খেতাব পেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘদিন কর্মরত ছিলেন।

২৩ এপ্রিল শুরু হওয়া শুদ্ধি অভিযানে প্রথমে গ্রেফতার হন আরেক অভিজ্ঞ উপ-প্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানোভ। এরপর কয়েক সপ্তাহের ব্যবধানে আরও চারজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। যা সাম্প্রতিক দশকগুলোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে উল্লেখযোগ্য শুদ্ধি অভিযান বলে মনে করা হয়।

প্রক্রিয়ার অংশ হিসেবে ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলৌসোভকে।

পর্যবেক্ষকরা এই শুদ্ধি অভিযানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হ্রাস এবং ইউক্রেনের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য সামরিক উৎপাদন সহজতর করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। এই গ্রেফতারগুলো এফএসবির ক্রমবর্ধমান প্রভাবও তুলে ধরছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম