ব্রিটিশ পার্লামেন্টের সামনে আওয়ামী লীগ-বিএন‌পির পাল্টাপা‌ল্টি সমাবেশ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
৩০ জুলাই ২০২৪, ০১:৩৪আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:১৩

ব্রিটিশ পার্লামেন্টের দুটি রাস্তার দুই প্রান্তে আওয়ামী লীগ ও বিএ‌ন‌পির পূর্বনির্ধা‌রিত পাল্টাপা‌ল্টি সমা‌বেশ সম্পন্ন হ‌য়ে‌ছে। স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) এই সমাবেশ সম্পন্ন হলো। একই সময়ে ডাকা এই সমাবেশে বিপুল সংখ্যক পু‌লিশ মোতায়েন থাকায় কােনও রকমের অপ্রী‌তিকর ঘটনা ঘটে‌নি। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক ও যুক্তরাজ্য বিএন‌পির সাধারণ সম্পাদক কায়সার এম আহমদ উভয়েই বাংলা ট্রিবিউন‌কে জানান, সমা‌বেশের জন্য পু‌লিশের কাছ থেকে অনুম‌তি নিয়েছিল তারা।

বাংলাদেশে চলমান কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে প্রেস রি‌লি‌জে আ‌য়োজকরা জানান, সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার করলাইন নকস, পাউলটি হ্যামিলটন এমপি, স্টেইট মিনিস্টার জিম ম্যাক মোহন এমপি, এমা লয়েল বাক এমপি ও আফজাল খান এমপি, রিচার্ড বার্গোয়েন এমপি, লি এন্ডারসন উপস্থিত ছিলেন। সমাবেশের আয়োজকদের সঙ্গেও দেখা করেন তারা।

নেতারা তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলি নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য দেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, আলহাজ জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

অন্যদিকে দেশব্যাপী ছাত্র আ‌ন্দোল‌ন ও বিএন‌পির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাত‌নের প্রতিবাদ জা‌নি‌য়ে সরকার পত‌নের এক দফার আন্দোলনের প‌ক্ষে সমা‌বেশ ও স্মারক‌লি‌পি প্রদান করে যুক্তরাজ্য বিএন‌পির নেতাকর্মীরাও।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মালেকের সভাপ‌তি‌ত্বে সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদের প‌রিচালনায় সভায় বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, অ‌হিদ আহমদ, ব্যারিস্টার এম এ সালাম, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, তাজুল ইসলাম, আব্দুস সত্তার, আ‌তিকুর রহমান চৌধুরী পাপ্পু, আ‌বেদ রাজা, এম এ মু‌কিত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীন, খছরুজ্জামান খছরু, মওদুদ আহমদ ও যুবদল সভাপ‌তি র‌হিম উদ্দীন প্রমুখ।

/এএকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান