রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ০৯:২৫আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১:১০

রাশিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা। ২০২২ সালে মস্কো ইউক্রেনে পূর্ণ-মাত্রার অভিযান শুরুর পর রাশিয়ার এতটা ভেতরে আর কখনো যেতে পারেনি ইউক্রেনীয় বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (১১ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেন সেনাদের হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর জন্য কিয়েভকে অভিযুক্ত করেছেন।আকস্মিক হামলায় অপ্রস্তুত রাশিয়া টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এই দুটি গ্রাম রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

কুরস্ক অঞ্চলের বেশ কিছু বসতি দখল করেছে ইউক্রেনের সেনারা। এছাড়া একটি গ্রাম-গুয়েভোতের প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতকা অপসারণ করেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়েছে। অন্যদিকে প্রায় ৫ হাজার লোকের শহর সুদজা-তে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেন বাহিনীর তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।

কুরস্কের সীমান্তবর্তী সুমি অঞ্চলে সাজোয়া যান ও ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার দিকে অগ্রসর হতে দেখা গেছে ইউক্রেনের সেনাদের।

এই অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর আলেক্সেই স্মিরনভও বলেছেন, শনিবার গভীর রাতে কুরস্কের আঞ্চলিক রাজধানীর একটি বহুতল ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

কুরস্কের হামলাকে উসকানিমূলক হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এস/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী