কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ২৩:৩৭আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০১:৩৮

কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৩ আগস্ট) রুশ সেনা কর্মকর্তারা দাবি করেছেন, এই পাল্টা হামলা ইউক্রেনের অগ্রগতি থামিয়ে দিয়েছে। যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সপ্তাহ আগে সহস্রাধিক ইউক্রেনীয় সেনা রুশ সীমান্ত অতিক্রম করে একটি আকস্মিক আক্রমণ চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সম্ভাব্য শান্তি আলোচনায় কিয়েভের আলোচনা অবস্থান শক্তিশালী করতে এবং রুশ বাহিনীর অগ্রগতি ধীর করার লক্ষ্যে চালিয়েছে ইউক্রেন।

এই অভিযানে ইউক্রেনীয় বাহিনী রুশ ভূখণ্ডের একটি অংশ দখল করে নেয়। অভিযানের ফলে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেনীয়দের মোকাবিলায় পাঠাতে হয়েছে রিজার্ভ বাহিনী।

রুশ সামরিক ব্লগাররা কুরস্ক সীমান্তে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছেন। তারা দাবি করেছে, রাশিয়া নতুন সেনা এবং ভারী অস্ত্র পাঠিয়ে ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সুখই এসইউ-৩৪ বোমারু বিমান দিয়ে কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। সীমান্ত থেকে ২৬-২৮ কিমি ভেতরের গ্রামগুলোতে আক্রমণ প্রতিহত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের লড়াইয়ে রাশিয়া মোট ৩৫টি ইউক্রেনীয় ট্যাংক, ৩১টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), ১৮টি পদাতিক লড়াইয়ের সাঁজোয়া যান এবং ১৭৯টি অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করেছে।

রুশ সামরিক কমান্ডার মেজর জেনারেল অ্যাপটি আলাউদিনভ বলেছেন, শত্রুর অগ্রগতি ইতোমধ্যে থামিয়ে দেওয়া হয়েছে। শত্রু এখন জানে যে তাদের পরিকল্পনা সফল হয়নি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের