জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা, অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ২১:৫১আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২১:৫১

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি সড়কে ড্রোন হামলা করেছে ইউক্রেন। শনিবার (১৭ আগস্ট) কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা এমন দাবি করেছে। তাদের অভিযোগ, ইউক্রেনীয় সেনারা বিদ্যুৎকেন্দ্রটির চারপাশের নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছে। রুশ বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিয়ন্ত্রণ করছে রাশিয়া। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এই হামলার খবরটি এমন সময় এলো যখন রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ৬ আগস্ট থেকে থেকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার (৪৪৪ বর্গ মাইল) এলাকাজুড়ে ৮২টি বসতির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।

ভিয়েনায় ভারপ্রাপ্ত রুশ প্রতিনিধি রোমান উস্তিনভের বরাতে রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, মস্কো জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে চায়।

উস্তিনভ বলেন, রাশিয়াও চায় আইএইএ এ ধরনের হামলার পুনরাবৃত্তির বিষয়ে ইউক্রেনকে সতর্ক করুক।

বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি সুপ্ত চুল্লি তাদের পারমাণবিক উপাদান শীতল রাখতে এবং একটি বিপর্যয়কর দুর্ঘটনা প্রতিরোধে বাহ্যিক শক্তির ওপর নির্ভরশীল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম