কুরস্কে আক্রমণ: ইউক্রেনের সঙ্গে পরোক্ষ আলোচনার কথা অস্বীকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ২৩:১১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২৩:১১

কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলার ফলে কিয়েভের সঙ্গে মস্কোর পরোক্ষা আলোচনা ভেস্তে গেছে বলে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে রাশিয়া। রবিবার (১৮ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের সঙ্গে বেসামরিক অবকাঠামো নিয়ে কোনও আলোচনা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, চলতি মাসে কাতারে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। উভয় পক্ষের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধের লক্ষ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল। যা একটি আংশিক যুদ্ধবিরতির সমতুল্য হতো। তবে ইউক্রেনের রুশ ভূখণ্ডে হামলার কারণে আলোচনা ভেস্তে গেছে বলে দাবি করা হয়।

জাখারোভা এ প্রসঙ্গে বলেন, কোনও আলোচনা বাতিল হয়নি। কারণ আলোচনা হচ্ছিলো না। রাশিয়া ও কিয়েভের মধ্যে বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে কোনও সরাসরি বা পরোক্ষ আলোচনা হয়নি।

ইউক্রেন সরকার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দোহা সম্মেলন স্থগিত করা হয়েছে এবং এটি আগামী ২২ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই যুদ্ধে একে অপরের বেসামরিক অবকাঠামোতে আক্রমণের অভিযোগ করেছে। যদিও উভয় পক্ষই তা অস্বীকার করেছে।

জাখারোভা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের আক্রমণ ও রুশ বেসামরিক অবকাঠামোতে হামলার পর আলোচনার কোনও যৌক্তিকতা নেই। যারা এমন আক্রমণ চালায়, তাদের সঙ্গে আলোচনা করার কিছু নেই।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। বর্তমানে দেশটির প্রায় ১৮ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। ৬ আগস্ট ইউক্রেনের কুরস্ক অঞ্চলে হামলাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে প্রথম সামরিক আক্রমণ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম