ইলন মাস্ককে চেচনিয়ায় আমন্ত্রণ জানালেন রমজান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৪:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:১৬

গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান-টেসলার সিইও ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ। শনিবার (১৮ আগস্ট) অনলাইনে প্রকাশিত ভিডিওতে মাস্কের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাকে। কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাজধানী গ্রজনিতে মেশিনগান স্থাপিত একটি সাইবারট্রাক চালাচ্ছেন কাদিরভ। ভিডিওর সাথে একটি পোস্টে মাস্ককে নিজের ‘প্রিয় অতিথি’ হিসেবে গ্রজনিতে আপ্যায়ন করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

কাদিরভ বলেন, ‘আমি ইলন মাস্ককে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের সময়ের শ্রেষ্ঠ মেধাবী ও বিশেষজ্ঞ। এক মহান মানুষ।’

তিনি আরও বলেন, ‘গ্রজনিতে মাস্কের আগমনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি করবে না বলেই আমি মনে করি।’

ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে সাইবারট্রাকটি উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন কাদিরভ। নিজের বাহনটিকে ‘নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা’ উল্লেখ করে বলেন, ‘বাহনটি রুশ বাহিনীর অনেক কাজে আসবে বলে আমার বিশ্বাস।’

ভ্লাদিমির পুতিনের একজন বিশিষ্ট মিত্র ও সমর্থক হচ্ছেন রমজান কাদিরভ। মানবাধিকার ভঙ্গের অভিযোগে তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

কাদিরভ সাইবারট্রাকটি মাস্কের কাছ থেকে পাওয়ার দাবি করেছেন। আল জাজিরা তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

টেসলার পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

টেসলা ২০১৯ সালে সাইবারট্রাক জনসম্মুখে আনে। গত বছর এটি বাজারে আসে। এখন পর্যন্ত উত্তর আমেরিকাতেই এর বিক্রি সীমাবদ্ধ। চলতি বছরের শুরুতে ইলন মাস্ক বলেছিলেন, ২০২৫ সাল নাগাদ অন্যান্য মহাদেশেও বাহনটি বাজারজাত শুরু হতে পারে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম