কুরস্কের তৃতীয় সেতুতে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৫:৪৭আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৫:৪৯

রাশিয়ার কুরস্ক অঞ্চলের তৃতীয় সেতুতে আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে সেতুটি বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) এক ভিডিও বার্তায় মস্কো দাবি করে এই সেতুটিও সিয়েম নদীর ওপরে অবস্থিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটির একজন প্রতিনিধির একটি ভিডিও বিবৃতি রাশিয়ার রাষ্ট্রীয় টিভি উপস্থাপক ভ্লাদিমির সলোভিভের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে তৃতীয় সেতুতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে রাশিয়ার দাবির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। রবিবার সকালে সেইম নদীর ওপরে দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি করে ইউক্রেন।

গত ৬ আগস্ট থেকে আন্তঃসীমান্ত হামলার অংশ হিসেবে সেতুগুলো ধ্বংস করছে ইউক্রেনীয় বাহিনী।

শুক্রবার রাশিয়ান শহর গ্লুশকোভোতে একটি সেতুতে আঘাত করে তারা।

ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেন, রাশিয়ার সরবরাহ লাইনে বিঘ্ন ঘটাতেই হামলার পরিকল্পনাগুলো করা হয়েছে। এর ফলে লজিস্টিক সক্ষমতা থেকে বঞ্চিত হতে যাচ্ছে রাশিয়া।

হামলার কয়েক ঘণ্টা পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর আগ্রাসনের প্রশংসা করেন। সেই সঙ্গে এই অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণ প্রতিরোধে একটি বাফার জোন তৈরির পরিকল্পনার কথাও বলেছেন তিনি।

রাশিয়া ইউক্রেনের পূর্ব ডোনেটস্ক অঞ্চলে এগিয়ে যাওয়ার পর, কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ ইউক্রেনের মনোবল বাড়াতে সাহায্য করেছে।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম