রুশ সম্পদের সুদ দিয়ে ইউক্রেনের জন্য গোলাবারুদ কিনবে চেক প্রজাতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ১৮:৪২আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮:৪২

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জব্দ হওয়া রাশিয়ার সম্পদ থেকে অর্জিত সুদ ব্যবহার করে ইউক্রেনের জন্য কয়েক লাখ গোলাবারুদ কিনবে বলে চেক প্রজাতন্ত্র। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ আগস্ট) এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পর পশ্চিমা দেশগুলো প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ার সম্পদ জব্দ করে। ইইউ দেশগুলো এই সম্পদের সুদ থেকে ইউক্রেনকে সহযোগিতার জন্য একটি তহবিল গঠন করেছে। এসব সম্পদের মধ্যে রয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের কেনা বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজ।

ইইউ সরকারগুলো জুন মাসে এই সম্পদের মাধ্যমে অর্জিত ১.৪ বিলিয়ন ইউরো (প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার) ইউক্রেনের জন্য অস্ত্র কেনা এবং অন্যান্য সহায়তার জন্য ব্যয়ের সিদ্ধান্ত নেয়।

চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অর্থের একটি অংশ ইউক্রেনের জন্য বিশ্বব্যাপী কামানের গোলাবারুদ কেনার উদ্যোগে ব্যয় করা হবে। যা পশ্চিমা অংশীদারদের দ্বারা অর্থায়ন করা হবে।

প্রতিরক্ষামন্ত্রী জানা চেরনোকোভা বলেন, ইউরোপীয় ইউনিয়ন দ্বারা প্রকাশিত জব্দকৃত রাশিয়ার সম্পদের আয় থেকে প্রাপ্ত অর্থের জন্য আমরা ইউক্রেনকে কয়েক লক্ষাধিক বড় ক্যালিবারের গোলাবারুদ সরবরাহ করতে সক্ষম হবো।

মন্ত্রণালয় আরও জানায়, এই সরবরাহ আগামী মাসে হবে। যা যুদ্ধক্ষেত্রে শিগগিরই প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জুলাই মাসে জব্দকৃত রুশ সম্পদের সুদ ব্যবহার করে ইউক্রেনকে সামরিক সহযোগিতার পরিকল্পনাকে ‘চুরি’ বলে আখ্যায়িত করেছিল ক্রেমলিন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের