ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সামরিক স্থাপনায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১৮:২০আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮:২০

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরেও সেখানে আগুন দেখা গেছে।ওই অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ বলেছেন, মারিনোভকা এলাকায় ড্রোন হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাও  আগুনে পুড়ে গেছে। ভারতের সংবাদমাধ্যম স্টেটসম্যান এ খবর জানিয়েছে।

আঞ্চলিক প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে  আন্দ্রেই বোচারভ আরও লিখেছেন, তবে ইউক্রেনের বেশিরভাগ ড্রোন প্রতিহত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

এছাড়া ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আগুনের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তবে জানিয়েছে, ইউক্রেন রাতভর ২৮টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ১৩টি ড্রোনকে ভলগোগ্রাদ অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

এছাড়া রোস্তভ অঞ্চলে সাতটি, বেলগোরদ অঞ্চলে চারটি, ভোরোনেজ অঞ্চলে দুইটি এবং ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম