প্রবীণতম ব্যক্তিদের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শ নেওয়া উচিত নয়, বলছেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৮:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮:৫১

বিশ্বের প্রবীণতম ব্যক্তি মারিয়া ব্রান্যাস মোরেরা ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এই বয়সে পৌঁছানোর পেছনে তার বিশেষ কোনও গোপন কৌশল আছে কি না তা নিয়ে অনেকে ভাবতে পারেন। তবে বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘায়ুর জন্য শতবর্ষীদের পরামর্শ নেওয়া সঠিক নাও হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুযায়ী, ব্রান্যাস বিশ্বাস করতেন যে তার দীর্ঘায়ুর পেছনে ‘শৃঙ্খলা, প্রশান্তি, পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সুসম্পর্ক, প্রকৃতির সংস্পর্শ, মানসিক স্থিতিশীলতা, কোনও চিন্তা বা দুঃখ না রাখা, প্রচুর ইতিবাচকতা এবং কুটিল মানুষ থেকে দূরে থাকা’ ছিল কারণ।

তবে ব্রাইটন বিশ্ববিদ্যালয়ের বায়োজেরোন্টোলজি বিভাগের অধ্যাপক রিচার্ড ফারাঘার বলেন, বাস্তবে বিজ্ঞানীরা এখনও নির্ধারণ করতে পারেননি কেন কিছু মানুষ ১০০ বছরের বেশি বেঁচে থাকেন।

ফারাঘার বলেন, দুটি প্রধান তত্ত্ব রয়েছে এবং এগুলো পরস্পরবিরোধী নয়। প্রথমত, কিছু ব্যক্তি মূলত ভাগ্যবান। অর্থাৎ, শতবর্ষীরা যে অভ্যাসগুলো অনুসরণ করেন, সেগুলো তাদের দীর্ঘায়ুর জন্য দায়ী নাও হতে পারে। এটি একটি যৌক্তিক ভুল যা ‘সার্ভাইভারশিপ বায়াস’ নামে পরিচিত।

তিনি বলেন, ‘আপনি যদি প্রতিদিন কেবল ৬০টি সিগারেট খেয়েও বেঁচে থাকেন, তার মানে এই নয় যে এটি আপনার জন্য ভালো।’

দ্বিতীয়ত, কয়েকজন শতবর্ষীর নির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্য থাকতে পারে যা তাদের দীর্ঘায়ু করে তোলে। অর্থাৎ তাদের জিনগত কারণে তারা বেশি সুদৃঢ় হয়।

ফারাঘার বলেন, তবে উভয় তত্ত্বই একই সতর্কতার দিকে নির্দেশ করে: শতবর্ষীদের কাছ থেকে কখনোই স্বাস্থ্য ও জীবনধারণের পরামর্শ নেবেন না।

তার মতে, একটি বড় গবেষণায় দেখা গেছে যে ধূমপান না করা, ব্যায়াম করা, মদ্যপান পরিমিত করা এবং প্রতিদিন পাঁচটি ফল ও সবজি খাওয়া জীবনকাল ১৪ বছর পর্যন্ত বাড়াতে পারে।

ব্রান্যাস স্বীকার করেছেন যে তার দীর্ঘ জীবনের পেছনে ভাগ্যের ভূমিকা ছিল। তার মেয়ে রোসা মোরেত একবার এটিকে জিনগত বলে উল্লেখ করেছিলেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড জেমস বলেন, দীর্ঘায়ুর ক্ষেত্রে লিঙ্গ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীদের বয়স বাড়ার হার পুরুষদের তুলনায় ধীরগতিতে হয়। তবে তিনি বলেন, ভাগ্যও গুরুত্বপূর্ণ। যেমন, বার্ধক্য হারের প্রাকৃতিক পরিবর্তনশীলতা একটি উদাহরণ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জীবনকাল বাড়াতে সহায়ক কিছু সুপরিচিত উপাদান রয়েছে। যেমন- স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিধিতে উন্নতি। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম