পুতিনকে ‘অসুস্থ বুড়ো’ বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৯:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২০:৩৪

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দেশটির উদ্ভাবিত নতুন ‘ড্রোন ক্ষেপণাস্ত্র’ অবমুক্ত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধকে রাশিয়ায় ঠেলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রেড স্কয়ারের একজন অসুস্থ বুড়ো মানুষ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভের ৩৩ বছর উদযাপনের দিন জেলেনস্কি নতুন এই অস্ত্র পালিয়ানিতসিয়া অবমুক্ত করেছেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন দেশে উৎপাদিত যেসব ড্রোন ব্যবহার করেছে সেগুলোর চেয়ে দ্রুতগতির এবং শক্তিশালী এই নতুন অস্ত্র। 

জেলেনস্কি বলেছেন, আমাদের শত্রুরা বুঝতে পারবে প্রতিশোধের ইউক্রেনীয় ধরণ কেমন। উপযুক্ত, একই ধরনের ও দূরপাল্লার।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের নতুন অস্ত্র রুশ ভূখণ্ডে হামলায় ব্যবহার করা হয়েছে। কিন্তু কোথায় ব্যবহার হয়েছে তা তিনি বলেননি।

রাশিয়ার ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ও মস্কোর পারমাণবিক বাগাড়ম্বরের সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, রেড স্কয়ারের একজন অসুস্থ বুড়ো মানুষ নিয়মিত সবাইকে লাল বোতামে চাপ দেওয়ার হুমকি দিচ্ছেন। তার এসব কোনও রেড লাইন আমাদের ভয় দেখাতে পারবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ করে রাশিয়া। আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ এখনও চলমান। রুশ সেনারা এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ১৮ শতাংশ ইউক্রেনীয় ভূখণ্ড তারা দখলে রেখেছে।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম