টেলিগ্রাম সিইও রাশিয়া থেকে পালানোতে ভুল করেছেন: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ২১:০৫আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২১:০৫

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিন মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রাশিয়া থেকে পালানোর ক্ষেত্রে হিসাবে ভুল করেছেন। তিনি মনে করেছেন যে, বিদেশে তাকে গোয়েন্দা সংস্থাগুলোকে কখনও সহযোগিতা করতে হবে না। রবিবার (২৫ আগস্ট) মেদভেদেভ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৩৯ বছর বয়সী রুশ বংশোদ্ভূত পাভেল দুরভকে প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত উড়োজাহাজে করে লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর তাকে গ্রেফতার করা হয়।

এই মন্তব্যে মেদভেদেভ কয়েক বছর আগে দুরভের সঙ্গে কথোপকথনকে তুলে এনেছেন। পুতিন মিত্র দুরভকে বলেছিলেন, আইনশৃঙ্খলাবাহিনীকে যদি সহযোগিতা করতে না চান, তাহলে যেকোনও দেশেই তাকে সমস্যায় পড়তে হবে।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেছেন, দুরভ বিশ্বের একজন গৌরবান্বিত মানুষ হতে চেয়েছেন, যিনি মাতৃভূমি ছাড়া দারুণ জীবনযাপন করবেন।

মেদভেদেভ বলেন, তিনি ভুল করেছেন। আমাদের সব শত্রুদের কাছে তিনি একজন রুশ নাগরিক। ফলে তার জন্য পরিস্থিতি বিপজ্জনক ও অনুমানযোগ্য নয়।

তিনি আরও বলেছেন, দুরভের শেষ পর্যন্ত অনুধাবন করা উচিত যে কেউ নিজের পিতৃভূমি পছন্দ করতে পারে না।

অ্যাপ ব্যবহারকারীদের তথ্য হস্তান্তরে অস্বীকার করায় ২০১৮ সালে রাশিয়ায় টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার। কিন্তু ২০২১ সালে তা প্রত্যাহার করা হয়।

বিশ্বে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম।

২০১৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমটি চালু করেন দুরভ। তার অপর একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘ভিকনটাক্টে’ বিরোধী সম্প্রদায়গুলোকে বন্ধ করতে সরকারের দাবি মেনে নিতে অস্বীকার করার পর ২০২৪ সালে রাশিয়া ছাড়েন তিনি। পরে তিনি ওই প্ল্যাটফর্ম বিক্রি করে দেন দুরভ।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের